রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান ও সমাপ্ত উন্নয়নকাজ পরিদর্শন করেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে তিনি ১৯, ২৭, ৩৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কার্যাদেশ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কি না তা যাচাই করেন। এ সময় সিসিক প্রশাসক বলেন, কার্যাদেশের শর্ত অনুযায়ী যথাযথভাবে কাজ সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি ১৯ নম্বর ওয়ার্ডে শাহ মিয়াজী মাজার থেকে দাদাপীর মাজার পর্যন্ত সম্পন্ন হওয়া বিটুমিন সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন। এরপর ৩৬ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি থেকে চিশতিয়া মসজিদ হয়ে বালুচর নতুন বাজার মোড় পর্যন্ত সড়ক, ড্রেন ও বাউন্ডারি ওয়াল সংস্কার প্রকল্প পরিদর্শন করেন।
এছাড়া তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের নিপবন আবাসিক এলাকায় ছড়ার পাশের সড়ক ও রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ এবং ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার ঈদগাহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, সংশ্লিষ্ট ওয়ার্ডের উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী, প্রকল্পের ঠিকাদার এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...