পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দিবাগত রাত সোয়া ১২টার দিকে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি। ইমিগ্রেশন সার্ভার আগুনে পুড়ায় ম্যানুয়ালি কাজ করতে অনেকটা সতর্কতা থাকতে হচ্ছে ইমিগ্রেশন পুলিশকে। কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ঢাকা অফিসে যোগাযোগ করে তা সুরাহা করা হচ্ছে বলে জানা যায়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, আগুনে ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ায় সোমবার সকাল থেকে ম্যানুয়ালিভাবে কাজ করতে হচ্ছে। ম্যানুয়ালি কাজ করতে গিয়ে অনেকটা বিলম্ব হলেও যাত্রীদের সেবা দেয়া সম্ভব হচ্ছে। তবে ফ্লাইটে কোন ব্যাঘাত ঘটেনি।
কতটাকার ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঢাকার ইমিগ্রেশন অফিসের দায়িত্বরতরা তদারকি করছেন। তারা এ বিষয়টি ভালো বলতে পারবেন।
ইমিগ্রেশন সার্ভার রুমের কার্যক্রম পুরোপুরি শুরু হতে কতদিন লাগবে এ বিষয়ে তিনি জানান, ঘটনার পর থেকে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই সার্ভার রুম পুরোপুরি চালু হতে অনেক সময়ের ব্যাপার বলে তিনি জানান।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি এবং আধঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা আগুন নিভানোর পর ইমিগ্রেশন কক্ষ ঘুরে দেখে বুঝতে পারলাম বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...