কানাইঘাটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরকারবারী আটক

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য দুই চোরকারবারী আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে শাড়ী, ক্রিম এবং ঔষধ। অভিযানে উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক মূল্য  ১৭ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।

রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কানাইঘাট বাইপাস মোড়ে তল্লশী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ।

গ্রেফতার হওয়া চোরকারবারীরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউপি'র হেমুপাকিটিকি গ্রামের বিলাল আহমদ এর পুত্র আনসার আহমদ, একই উপজেলার লামাশ্যামপুর গ্রামের মো. হেলাল উদ্দিনের পুত্র আবুল কালাম। গ্রেফতারকৃত আসামীদেরকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়, সিলেটের পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর তত্বাবধানে এসআই (নি.) শৈলেশ চন্দ্র দাস, এএসআই (নি.) আজদু মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কানাইঘাট বাইপাস মোড়ে একটি পিকআপ গাড়ীতে তল্লশী অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে আননয়কৃত ১২টি প্লাস্টিকের প্যাকেটে বিভিন্ন রংয়ের ৬০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ১০টি প্লাস্টিকের প্যাকেটে বিভিন্ন রংয়ের ৪০ পিস ভারতীয় জামদানী শাড়ি, ০৩টি কাগজের কার্টুনে ৯৩৬ পিস ভারতীয় Clobetasol Propionate & Gentamicin Sulphate Cream CLOBEST-G ক্রীম, ০৯টি কাগজের কার্টুনে ৫৭৬ বোতল ভারতীয় Practin Syrup 200m.l Cyproheptadine Hydrochloride Syrup I.P সিরাপ, ২৪ টি কাগজের কার্টুনে ভারতীয় Clop-G Cream 30g ক্রিম উদ্ধার করা হয়।

এসময় মালামাল বহনে ব্যবহৃত ০১ টি পিকআপ গাড়ীসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।


এসএ/সিলেট