কুয়েতের জিলিব এলাকায় ভয়াবহ...
কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকার একটি ভবনে ভয়াবহ আগুনে পাঁচজন নিহত ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। কুয়েত ফায়ার সার্ভিসের একটি টিম বুধবার (২০ মে) জিলিব আল...
ছবি সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু'কে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, রোববার (৫ এপ্রিল) তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, উদ্ধার হওয়া মার্কিন বিমানসেনা নিরাপদ ও সুস্থ আছেন।
গত শুক্রবার ইরানের আকাশসীমায় গুলিতে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ দুই বিমানসেনাকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অভিযানের প্রথমদিকেই একজনকে উদ্ধার করা হয়।
এরপর থেকে দ্বিতীয় সেনাকে উদ্ধারে জোর তল্লাশি অভিযান চালাচ্ছিলেন মার্কিন সেনারা। অন্যদিকে ইরানও নিখোঁজ মার্কিন সেনাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।
নিখোঁজ ওই পাইলটকে উদ্ধারের ‘দুঃসাহসিক’ অভিযানের বর্ণনা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই পাইলট কিছুটা আহত হয়েছেন। তবে বেঁচে আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
তিনি বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত’ ডজনখানেক বিমান পাঠিয়েছিল।
সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর শত শত সেনা অংশ নেয়। নিখোঁজ পাইলটকে উদ্ধারে সেনারা ইরানি ভূখণ্ডের গভীরে প্রবেশ করে এবং তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।
আল জাজিরা বলছে, এটি ছিল একটি নাটকীয় অভিযান। রাতে শুরু হলেও এই অভিযান শেষ হয়েছে দিনের আলোতে। পরিকল্পনা মাফিক পুরোপুরি এই অভিযান চলেনি বলে দাবি করে আল জাজিরা।
এই অভিযানে মার্কিন বাহিনী এইচএইচ-৬০ডব্লিউ 'জলি গ্রিন ২' রেসকিউ হেলিকপ্টার, এ-১০ ‘ওয়ারথগ’ বিমান, এইচসি-১৩০ রেসকিউ মিড-এয়ার ট্যাংকার, এফ-৩৫ স্টেলথ জেট ব্যবহার করেছে।
এ ছাড়া এই অভিযানে অংশ নেয় দেশটির স্পেশাল ফোর্স, একটি কমব্যাট সার্চ এবং রেসকিউ স্পেশাল ইউনিট।
এসএ/সিলেট
কুয়েতের জিলিব আল শুয়েখ এলাকার একটি ভবনে ভয়াবহ আগুনে পাঁচজন নিহত ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। কুয়েত ফায়ার সার্ভিসের একটি টিম বুধবার (২০ মে) জিলিব আল...
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ট্রাফিক আইন বেশ কঠোর। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সহজে কেউ আইন লঙ্ঘন করে পার পায় না। সরকার সম্প্রতি কুয়েতে লাইসেন্স ছাড়া...
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ রোববার এ ঘোষণা...
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ কুয়েতে ১৭ মে (রবিবার) বাজার তদারকি জোরদার এবং বাণিজ্যিক আইন মেনে চলা নিশ্চিত করতে কুয়েতের বাণিজ্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা...
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার (১৭ মে) সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র...