রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করেছে টাস্কফোর্স। শনিবার (৪ এপ্রিল) পরিচালিত এই অভিযানে প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্যরা অংশগ্রহণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই আকস্মিক অভিযানে কোয়ারির বিভিন্ন পয়েন্ট থেকে এসব পাথর জব্দ করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে টাস্কফোর্সের এ ধরনের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথরের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত সিন্ডিকেট শনাক্তে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...