পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের সার উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে সরকার রেশনিং বা নিয়ন্ত্রিত বন্টন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড একমাসের জন্য বন্ধ রাখা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জরুরি সভা গত ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত রেশনিং পদ্ধতিতে উৎপাদন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৩ এপ্রিল শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানি উৎপাদন স্থগিত করেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মে ও জুন মাসে ফেঞ্চুগঞ্জে গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানা গেছে।
শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জি এম এডমিন সাজ্জাদুর রহমান জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩ এপ্রিল দুপুরে কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।
সরকারি এই পদক্ষেপ দেশের সার উৎপাদন খাতকে স্থিতিশীল রাখার পাশাপাশি সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় প্রস্তুতি হিসেবে গ্রহণ করা হয়েছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...