পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
অনলাইনে নগরের তালতলা এলাকার ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এটি ছিনতাইয়ের ঘটনা বলে প্রচার করছেন।
ছড়িয়ে পড়া ওই ফুটেজে দেখা যায়, তালতলা এলাকায় ৩/৪ টি মোটর সাইকেলে এসে ৬/৭ জন যুবক একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে।
এরপর অটোরিকশার যাত্রীদের সাথে তাদের হাতাহাতি হয়। পরে মোটর সাইকেলে আসা যুবকরা আরেক তরুণকে তালতলা গুলশান হোটেলের সামনে দৌড়ে ধরে মারধর করে।
সাম্প্রতিক সময়ে নগরে কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ কর। এরমধ্যে এই ফুটেজ ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দেয়। নগরে ছিনতাই বেড়ে চলায় অনেকে উদ্বেগ প্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৩১ মার্চ তালতলা এলকায় এই ঘটনাটি ঘটে। এতে যে তরুণকে মারধর করা হচ্ছে বলে ফুটেজে দেখা যায়, তার নাম দুর্জয় অধিকারী। তিনি এমসি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। নগরের জামতলা এলকায় ভাড়া বাসায় থাকেন তিনি। মারধরে দুর্জয় ব্যাপক আহত হন।
ঘটনার বর্ণা দিয়ে দুর্জয় বলেন, ওই রাতে আমি জামতলা থেকে হেঁটে তালতলায় কাকার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ দেখি কয়েকটি মোটর সাইকেলে এসে একটি সিএনজি অটোরিকশাকে ব্লক করে। এসময় দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় আমি ছিনতাইকারী চিৎকার দিয়ে দৌড় দেই।
দুর্জয় বলেন, এসময় মোটর সাইকেলে আসা লোকেরা আমাকে তাড়া করে। তারা আমাকে গুলশানের সামনে ধরে ব্যাপক মারধর করে। ও আমার মোবাইল ফোন নিয়ে যায়। মারধরকারী ব্যক্তিদের চিনতে পারেননি বলে জানান দুর্জয়।
এই ঘটনাকে ছিনতাই বলে প্রচার করা হলেও সিলেট মহানগর পুিলিশ বলছে ভিন্ন কথা। পুলিশের দাবি, পূর্ব বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে।
শনিবার মহানগর পুলিশের ফেসবুক পেজে এ বিষয়ে দেওয়া এক পোস্টে বলা হয়, ৩১ মার্চ তালতলা পয়েন্ট সংলগ্ন জামতলা গলির মুখে গুলশান হোটেলের সামনে স্থানীয় দুই পক্ষের পূর্ব বিরোধের জের ধরে মারামারির ঘটনা সংঘটিত হয়।
প্রাথমিক অনুসন্ধানের উল্লেখ করে পুলিশ জানায়, জামতলা এলাকার দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উক্ত মারামারির ঘটনা সংঘটিত হয়। এ সময় দুর্জয় অধিকারী ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের ৭/৮ জনের মধ্যে মারামারি দেখে ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করে দৌড় দিলে ভুলবশতঃ এক পক্ষ তাকে প্রতিপক্ষ মনে করে ধাওয়া করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে।
এসএমপির ফেসবুক পোস্টে আরও বলা হয়, ঘটনাটিকে ‘ছিনতাই’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে এটি দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধজনিত মারামারির ঘটনা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...