কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ...
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
লেখক-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন
ছবি সংগৃহীত
সিলেটে আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে শহীদ জিয়া গ্রন্থমেলা । এদিকে মেলাকে সফলের লক্ষ্যে কমল সাহিত্য পরিষদের আয়োজনে “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা” সফলভাবে আয়োজনের লক্ষ্যে লেখক ও সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু। তিনি বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং লেখক-সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণই আয়োজনকে সফলতার দিকে এগিয়ে নেবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কবি মুহিত চৌধুরী, সাংবাদিক এমজেএইচ জামিল, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক ও ছড়াকার লোকমান আহমদ, সাংবাদিক রেজোয়ান আহমদ, গীতিকার কয়েছ আহমদ, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ ও কবি নিশাত ফাতেমা প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন গ্রন্থমেলাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা” সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণে গ্রন্থমেলাটি সফলভাবে সম্পন্ন হবে।
মেলার
উদ্বোধনী অনুষ্ঠান ৫ এপ্রিল রোববার বিকেল ৪টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭
এপ্রিল মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচী, ৮ এপ্রিল বুধবার রচনা প্রতিযোগিতা, ৯
এপ্রিল বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা, ১০ এপ্রিল শুক্রবার চিত্রাঙ্কন
প্রতিযোগিতা, ১১ এপ্রিল শনিবার ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল রোববার ফ্রি
মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫
এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি
ঘটবে।
এসএ/সিলেট
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।ঈদকে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...