কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ...
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব-৯।
আটকরা হচ্ছেন প্রতারক কামরুল হাসান হিমেলকে ও তার সহযোগী শরীফ আহমদ। শুক্রবার (৩ এপ্রিল) র্যাব-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আসছিল। চাকরি, বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে তারা অর্থ হাতিয়ে নিত।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পোনে ১১টার দিকে সিলেট নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে প্রতারণার মূলহোতা কামরুল হাসান হিমেলকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, হিমেল প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্থ আদায় করতেন তিনি। প্রতারিতদের কাছ থেকে নেওয়া অর্থ নিজের হিসাবে না নিয়ে সহযোগীদের ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেন। হিমেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তার সহযোগী শরীফ আহমদকেও গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন, বাটন ফোন এবং বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। আটক হওয়া দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
এসএ/সিলেট
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।ঈদকে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...