রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
ছবি সংগৃহীত
মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬৪৭ বোতল বিদেশী মদ ও একটি পিকআপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্টে চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিঃ) রিয়াজ আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ অবস্থানকালে এসএমপি কন্ট্রোল ও থানার বেতার মারফত তথ্য পান যে, একটি নীল-হলুদ রঙের পিকআপ গাড়ি এয়ারপোর্ট থানা এলাকার চেকপোস্ট অমান্য করে আম্বরখানা হয়ে মদিনা মার্কেটের দিকে দ্রুতগতিতে আসছে। এ সময় এয়ারপোর্ট থানা পুলিশের একটি টহল দল গাড়িটিকে ধাওয়া করছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তেমুখি চেকপোস্টে ব্যারিকেড স্থাপন করে গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক ব্যারিকেড ভেঙে সুনামগঞ্জ রোডের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে এবং অন্য একটি টহল দলের সহায়তায় জালালাবাদ থানাধীন টুকেরবাজার ইউনিয়নের হাজী আব্দুস ছাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে গাড়িটি আটক করতে সক্ষম হয়।
এ সময় গাড়ির চালক পালিয়ে গেলেও চালকের পাশের আসনে থাকা মো. অলিকে আটক করা হয়। আটক অলি মাদারীপুর জেলার শিবচর থানার নমোকান্দি গ্রামের জলিল মৃধার পুত্র।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং পিকআপসহ সকল আলামত জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...