পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
কানাইঘাটের বড়দেশ ও বীরদল হাওর এলাকার আতঙ্ক স্থানীয় বড়দেশ উত্তর গ্রামের মৃত সামছুল হকের পুত্র জাকারিয়া উদ্দিন (৪৮) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্তগ্রামস্থ কুদরতের দোকানের পাশ থেকে অভিযান চালিয়ে থানার এসআই দুর্গা কুমার দাস একদল পুলিশ নিয়ে জাকারিয়াকে গ্রেফতার করেন।
জানা যায় জাকারিয়া তা সহযোগীদের নিয়ে গত ১৪ মার্চ সকালে বড়দেশ উত্তর নয়াগ্রামের দুবাই প্রবাসী আব্দুল হাই’র মালিকানাধীন এমএএইচ ফিসারিজ এন্ড এগ্রো র্ফাম থেকে জাল দিয়ে লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায় এবং তারা খামারের পাড়ে রোপনকৃত অর্ধশতাধিক বিভিন্ন জাতের ফলজ গাছ কেটে ফেলে এবং খামারের শ্রমিকদের মারধর করে।
এরপূর্বে ২৬ র্মাচ সকাল সাড়ে ৭ টার দিকে জাকারিয়া ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মৎস্য খামারের পাড়ে অবস্থিত গরুর খামার থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৩টি গরু ধরে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন শুক্রবার খামারের মালিক প্রবাসী আব্দুল হাই’র ছেলে জাহিদুল হক বাদী হয়ে জাকারিয়া সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করে জাকারিয়াকে গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ।
অবশেষে পুলিশি অভিযানে এসব ঘটনার মুলহোতা জাকারিয়াকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান জাকারিয়া এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। সে গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ স্বস্তির-নিঃস্বাস ফেলছেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দুর্গা কুমার দাস বলেন মামলার প্রেক্ষিতে জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হচ্ছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...