শ্রীমঙ্গলে পরিবেশ দূষণের দায়ে দুই...
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত কিশোর জুনায়েদ (১৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত মো. মারুফ ও মো. জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ আলীসারকুল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ছুরুত আলী (ছুরুক)। অপর আসামি জুয়েল মিয়া একই ইউনিয়নের বাদে আলীশা এলাকার বাসিন্দা; তার পিতার নাম তোরাব মিয়া।
পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, জুনায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এসএ/সিলেট
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৩ মে)...
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা...
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের...