মৌলভীবাজারে চোরাবালিতে আটকে...
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ অবমুক্ত
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এ একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন্যপ্রাণী বিভাগ।
প্রায় ৪০ কেজি ওজন ও ১৪ ফুট দৈর্ঘ্যের এ অজগরটি বুধবার (১ এপ্রিল) গভীর রাতে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি এ অঞ্চলে উদ্ধার হওয়া সবচেয়ে বড় অজগরগুলোর একটি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, রাত আনুমানিক ১১টার দিকে কমলগঞ্জের হীড বাংলাদেশ কার্যালয় সংলগ্ন মিজান মিয়ার বাড়িতে হাঁস-মুরগি শিকারের উদ্দেশ্যে অজগরটি ঢুকে পড়ে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী বিভাগকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্যপ্রাণী বিভাগের সদস্য ও রেসকিউ টিম যৌথভাবে রাত সাড়ে ১১টার দিকে অজগরটি উদ্ধার করে। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অজগরটি সম্পূর্ণ সুস্থ থাকায় রাত ১২টার দিকে উদ্যানের অভ্যন্তরে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়দের মতে, হঠাৎ বসতবাড়িতে এমন বিশাল সাপের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, মানুষের বসত এলাকায় বন্যপ্রাণীর অনুপ্রবেশ ঠেকাতে বনাঞ্চল সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই
এসএ/সিলেট
মৌলভীবাজারে ছড়ায় গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া...
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়,...
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া...
জুড়ী সংবাদদাতা ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার জলপ্রপাতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে মাধবকুণ্ড। ...
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...