বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির...
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। শুক্রবার মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। শনিবার যাচাই-বাছাই শেষে...
ছবি সংগৃহীত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদক মুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনটি বলেন তিনি।
বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে৷ এ-কারণে সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে ব্যবস্থাপনা দেখলাম, জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ের সাতটি ইভেন্টকে নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছে সরকার। একই দিনে দেশের ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সকল জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন।
সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে জানিয়ে বলেন, গত একবছরে দেশের হয়ে পদক জেতাদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া আওতায় আনা হয়েছে, আগামী ৭ দিনের ভিতরেই বাকি ৫০০জনকে প্রদান করা হবে।
মঙ্গলবার সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের পরাজয় নিয়ে তিনি বলেন, হেরে গিয়েছে এতে হতাশ কোনো কারণ নাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা অতীতকে মনে রাখব, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, হার-জিত থাকবেই। বর্তমান সরকারের চিন্তা অনুযায়ী- আগামীর ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি, শ্যুটিং থেকে শুরু করে সকল স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই।
সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।
এর আগে দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।
এসএ/সিলেট
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। শুক্রবার মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। শনিবার যাচাই-বাছাই শেষে...
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ...
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার...
এম এ মতিন :: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় উঠে আসে উইকেট। কেননা, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের...
১৮৩। লক্ষ্যটা বড় মনে হলেও তা বেশ স্বাচ্ছন্দ্যেই করে দেখাল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় তুলে নিল...