পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ডেস্ক
সিলেটে সম্প্রতি হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
গত পাঁচ দিনে নতুন করে ৩৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও এদের মধ্যে ১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভর্তি রোগীদের মধ্যে তিনজন শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন তার মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যার ভর্তি রয়েছেন তাদের মধ্যে ৩ জন অবস্থা একটু আশঙ্কাজনক রয়েছে। আমরা প্রতি মুহুর্তে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্কও রয়েছেন তারা আপন ভাই-বোন। আমাদের এই হাসপাতালটিতে ২০ শয্যা বিশিষ্ট বিশেষ আইসোলেশন ইউনিট তৈরি করা হয়েছে এবং আমাদের এখানে শিশু বিশেষজ্ঞ রয়েছেন, আশা করি সিলেট অঞ্চলে হামের সংক্রামন রোধে আমরা সেবা দিয়ে যেতে পারব।
এদিকে শিশু রোগীদের উন্নত চিকিৎসা দিতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর শিশু বিশেষজ্ঞদের নিয়ে একটি পৃথক মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য সহায়তা বিনামূল্যে দেওয়া হচ্ছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, ‘সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষা হয় না এবং আগেও কখনো হয়নি। ঢাকার মহাখালীর ল্যাবে দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয়। পরীক্ষার জন্য নমুনাগুলো সুরক্ষিতভাবে আইসোলেশনে রাখা হয়। তবে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য সহায়তা বিনামূল্যে দেওয়া হচ্ছে।
জুয়ে/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...