পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে প্রেমের প্রেমের সম্পর্ক করে এক কিশোরীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় র্যাব কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে।
সেই সাথে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
সোমবার (৩০ মার্চ) র্যাব-৯ ও র্যাব ১৪ এর একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সোমবার রাতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, অপহৃত ভিকটিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। অপহরক কামাল হোসেন বিবাহিত এবং তার একটি ছেলে সন্তান রয়েছে। সে বিভিন্ন সময়ে ভিকটিমের বাড়ির আশপাশে বেড়াতে এসে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
বিষয়টি ভিকটিমের পরিবারের লোকজন জানতে পেরে কামাল হোসেনের পরিবারকে জানায় এবং এলাকার সালিশ হয়। সালিশ বিচারে কিশোরীর সাথে কোন সম্পর্ক রাখবে না মর্মে জানায়।
গত ১৬ মার্চ রাতে কামাল হোসেন ভিকটিমকে ফুঁসলিয়ে বিভিন্ন রকম ভুল বুঝিয়ে অন্যান্য বিবাদীদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে দেখতে পায়। পরবর্তীতে ভিকটিমের দাদু বিষয়টি স্থানীয় লোকমুখে জানতে পারেন। এ ঘটনায় ভিকটিমের দাদু বাদী হয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...