তাপপ্রবাহে পুড়ছে দেশ
জুনের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্তমানে ঢাকাসহ অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের...
সংসদে এমপি আবুল হাসান
ছবি সংগৃহীত
সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান কানাইঘাট-জকিগঞ্জ এলাকায় সুরমা নদী ও কুশিয়ারা নদী-এর ভয়াবহ নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কানাইঘাটের পাথর কোয়ারি পুনরায় চালুর বিষয়েও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সংসদে বক্তব্যে তিনি বলেন, সুরমা-কুশিয়ারার কানাইঘাট-জকিগঞ্জ অংশে নদীভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, যার ফলে জনবসতি, ফসলি জমি ও গুরুত্বপ‚র্ণ স্থাপনা হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রæত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, নদীভাঙনের কারণে জকিগঞ্জের ভৌগোলিক চিত্রই পরিবর্তিত হয়ে যাচ্ছে।
এই মানচিত্র রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় এমপি আবুল হাসান জকিগঞ্জের শেওলা সড়ক এবং কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়ক দ্রæত সংস্কারের দাবিও জানান। তিনি উল্লেখ করেন, এসব সড়ক এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপ‚র্ণ হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি বন্ধ থাকায় স্থানীয় বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
পরিবেশের ভারসাম্য বজায় রেখে দ্রæত কোয়ারি পুনরায় চালুর দাবি জানান তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বরাত দিয়ে এমপি'র সাথে সংশ্লিষ্ট একটি স‚ত্র জানায়, সংসদের চলতি অধিবেশনের মধ্যেই শেওলা-জকিগঞ্জ সড়ক এবং বুরহান উদ্দিন সড়কের উন্নয়ন কাজের টেন্ডার আহ্বান করা হতে পারে। ইতোমধ্যে এ প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে বলে ওই স‚ত্র জানিয়েছে।
এসএ/সিলেট
জুনের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্তমানে ঢাকাসহ অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের...
এপ্রিলে বড় মূল্যবৃদ্ধির পর অবশেষে কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১...
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের...
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সুনামগঞ্জের দিরাই উপজেলার অন্তত ৫৭টি পরিবার এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে পুড়ে গেছে বসতঘর,...
বর্তমান সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয়...