বিদ্যুতের দাম বাড়ল ১৬ দশমিক...
দেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন...
ছবি সংগৃহীত
পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খেলোয়াড়দের মূল পরিচয় হবে দেশের প্রতিনিধি হিসেবে, কোনো রাজনৈতিক পক্ষের নয়।
সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের উচিত নিজেদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করা। দেশ-বিদেশে সাফল্য এনে বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে উচ্চস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ল্যাপটপের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থায় ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তাদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা জানানো হয়।
খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম, একাগ্রতা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনো বাধা টিকতে পারবে না। পরাজয়কে শিক্ষার অংশ হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরাজয় মানে হেরে যাওয়া নয়, বরং তা ভবিষ্যৎ জয়ের পথ তৈরি করে।
তিনি আরও বলেন, খেলাধুলা এখন একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। হিসাবরক্ষণ, প্রকৌশল বা আইনি পেশার মতো ক্রীড়াকেও গুরুত্ব দিয়ে দেখছে সরকার।
প্রধানমন্ত্রী খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে।
এসএ/সিলেট
দেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন...
জুনের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্তমানে ঢাকাসহ অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের...
এপ্রিলে বড় মূল্যবৃদ্ধির পর অবশেষে কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১...
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের...
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সুনামগঞ্জের দিরাই উপজেলার অন্তত ৫৭টি পরিবার এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে পুড়ে গেছে বসতঘর,...