পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ফাইল ছবি
দেশে হঠাৎ করেই শিশুদের মধ্যে ছোঁয়াছে রোগ হাম-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে মারাও গেছে কয়েকজনও। সিলেটেও হাম-এ আক্রান্ত হচ্ছে শিশুরা। হাম আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চিকিৎসায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চালু করা হয়েছে আলাদা আইসোলেশন ইউনিট।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) পর্যন্ত সিলেট বিভাগে হামের সন্দেহভাজন হিসেবে ৩০ শিশুকে শনাক্ত করা হয়েছে। তাদের হাম পরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে সোমবার ১৬ জন শিশু শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছে। এছাড়া ঈদের আগে নমুনা পরীক্ষায় চার শিশুর হাম শনাক্ত হয়। তবে তারা অনেকটাই সুস্থ হয়ে ওঠেছে।
এসব তথ্য জানিয়ে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম আহমদ গণমাধ্যমকে জানান, যাদের সেম্পল ঢাকায় পাঠানো হয়েছে তাদের জ্বর, পাতলা পায়খানা, শরীরে রেশ ওঠাসহ নানা উপসর্গ রয়েছে। তিনি বলেন, ঢাকা থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট আসতে ৪/৫ দিন সময় লাগে। তারপর নিশ্চিত হওয়া যাবে তারা হাম আক্রান্ত কী না।
তিনি বলেন, রোববার পর্যন্ত হাম সন্দেহভাজন ২০ জন হাসপাতালে ভর্তি ছিলো। তবে সোমবার ৪ জন সুস্থ হয়ে চলে গেছে। তাছাড়া সন্দেহভাজন শিশুদের ভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। আমরা তাদের শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসছি। কারণ হাম যেহেতু ছোঁয়াছে রোগ। তাই অন্য শিশুদের মধ্যেও তা ছড়িয়ে যেতে পারে।
হাম রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) এটি চালু করা হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ১৪জন শিশু ও দুইজন ১৮ বছরের উপরে। চিকিৎসাধীন সকলের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তিনি।
এদিকে, ঈদের আগে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এ পর্যন্ত চারজনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একজন, বাহুবলে একজন, মাধবপুরে একজন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় একজন রয়েছেন।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...