ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে...
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় ধসে বালুচাপায় লেয়াকত আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন শ্রমিক।
রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার যাদুকাটা নদীর জালরটেক বাশঁ বাগানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক লিয়াকত জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাটের সিরাজপুর বাগগাঁও গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া জালরটেক এলাকার যাদুকাটা নদীর তীরে বাঁশ বাগান এলাকায় ভোরে বালু উত্তোলন করতে যান শ্রমিকরা।
এসময় হঠাৎ নদীর পাড় ধসে পড়ে। এতে লিয়াকতসহ কয়েকজন বালুচাপায় আটকে পড়েন। সাথে থাকা লোকজন ঘণ্টা খানেক চেষ্টার পর তাদের উদ্ধার করে। তবে লিয়াকত ঘটনাস্থলেই বালুচাপায় মারা যান। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় প্রভাবশালীরা নিয়মবহির্ভূতভাবে নদীর পাড় বিক্রি করে বালু উত্তোলন করে নৌকায় করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে। এতে নদীর পাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এসএ/সিলেট
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুফতি...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতকের ঐতিহ্যবাহী চরমহল্লা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মাওলানা শামিম আহমদ।মাওলানা শামিম আহমদ একজন সুপরিচিত লেখক, সংগঠক, শিক্ষানুরাগী ও...