কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ...
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
ছবি সংগৃহীত
স্থানীয় জনতার সহায়তায় এক অভিযান চালিয়ে কানাইঘাট থানা পুলিশ ৭০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগরপূর্ব নয়াগ্রামের কবরস্থানের পাশে থেকে ৭০ বোতল ভারতীয় মাদক আটক করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই শৈলস চন্দ্র ও শাহ আলম সহ একদল পুলিশ। স্থানীয় জনতা মাদক আনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করলে তারা মাদকের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। সাথে সাথে ঐ এলাকায় ডিউটিরত থানা পুলিশের এসআই শৈলস চন্দ্র ও শাহ আলম ঘটনাস্থলে গিয়ে মাকদগুলো জব্দ করেন।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী পলাতক দর্পনগর পূর্ব গ্রামের মৃত ইলিয়াস আলী পুত্র ইয়াছিন আলী (৪০) ও মৃত কদর আলীর পুত্র জলিল মিয়া (২৫)কে আসামী করে এসআই শাহ আলম বাদী হয়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় মাদকের ছড়াছড়ি থাকলেও বিজিবি, থানা পুলিশ মাদক উদ্ধার অভিযান জোরদার করেছে। সম্প্রতি থানা পুলিশ বেশ কয়েকটি অভিযান চালিয়ে মাদক দ্রব্য আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা করা সহ মাদক ক্রয়-বিক্রয় বন্ধে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এসএ/সিলেট
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।ঈদকে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...