ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে...
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানের চারা কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেওয়ান নগর গ্রামের নিহত বিল্লাল হোসেন এবং একই গ্রামের মছরব আলী উভয় প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। শুক্রবার দুপুর ২টার দিকে ধানের চারা কাটাকে কেন্দ্র করে দু'জনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা গোষ্ঠীগতভাবে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বিল্লাল মিয়া (৪৭)-কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
এসএ/সিলেট
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুফতি...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতকের ঐতিহ্যবাহী চরমহল্লা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মাওলানা শামিম আহমদ।মাওলানা শামিম আহমদ একজন সুপরিচিত লেখক, সংগঠক, শিক্ষানুরাগী ও...