পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে ইয়াহিয়া (২২) হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, ঘটনাটি ক্লুলেস হলেও ধারাবাহিক অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মোহাম্মদ জালাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সিলেট জেলার গোয়াইনঘাট থানার নাইন্দা হাওর এলাকার ইয়াহিয়া সাতজনের একটি দলের সঙ্গে ১২০ বিঘা জমিতে তরমুজের চাষ করতেন। তারা পালাক্রমে দিনরাত ক্ষেত পাহারায় থাকতেন। গত বছরের ৫ মার্চ রাতে ইয়াহিয়া আরও দুজন সহকর্মীকে নিয়ে ক্ষেতে পাহারা দিচ্ছিলেন। তবে পরদিন ৬ মার্চ ইফতারের সময় বাড়ি না ফিরলে পরিবার খোঁজ নিতে শুরু করে। তার সঙ্গে থাকা সহকর্মীরাও কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।
সন্ধ্যার পর স্থানীয় দুই ব্যক্তি পরিবারকে ফোন করে জানান যে, তারা পিয়াইন নদীতে মাছ ধরার সময় চিৎকার শুনে এগিয়ে গিয়ে নদীতে ইয়াহিয়াকে ভাসতে দেখে তীরে তুলে আনেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে নেন। সেখান থেকে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সিলেটে পৌঁছানোর আগেই রাতে ইয়াহিয়ার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তিরা যোগসাজশে বিষাক্ত কিছু খাইয়ে তাকে অচেতন করে মৃত ভেবে নদীতে ফেলে দেয়। ঘটনার পর ইয়াহিয়ার ভাই গোয়াইনঘাট থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর র্যাব–৯ ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব–৯ এর সদর কোম্পানির একটি দল শুক্রবার (২৮ মার্চ) ভোরে গোয়াইনঘাটের জাফলং মামার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার এক পলাতক আসামিকে আটক করা হয়। আটক মোহাম্মদ জালাল উদ্দিন সিলেট জেলার গোয়াইনঘাট থানার লামা সাতাইন এলাকার মৃত জমির আলীর ছেলে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...