শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ১০ জন...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার...
ছবি সংগৃহীত
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হেজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, শনিবার শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মহিবুল্লাহ আকন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ সাহবুদ্দীন নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মহিবুল্লাহ আকন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহায়তা প্রদান করে।
এসএ/সিলেট