পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ফাইল ছবি
মহানগর এলাকায় মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সংগ্রহে তিনটি শর্ত আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার সন্ধ্যায় জনস্বার্থে মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম'র স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে মহানগর এলাকায় মোটরসাইকেলের তেল সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত শর্ত কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এ বিষয়ে সব ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তেল সংগ্রহকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রেশন করা হতে হবে। পাশাপাশি চালক ও আরোহী—উভয়ের স্বচ্ছ ও ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে।
এসব শর্ত পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মোটরসাইকেলকে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য ফিলিং স্টেশনগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আইন অমান্যকারী ও নির্দেশনা উপেক্ষাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...