ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে...
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর নেতৃত্বে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) এ ঘটনায় ওই জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামে অভিযান চালানো হয়।
অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতে ইসলামির এক শাখার সভাপতি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল শ্রীরামিসি এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় পিয়ার আলীর বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলভার, একটি একনলা বন্দুক ও একটি দেশীয় পাইপগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া তল্লাশিতে ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স এয়ারগানের গুলি, একটি খালি পিস্তলের ম্যাগাজিন এবং দেশীয় তৈরি ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএ/সিলেট
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।এক শুভেচ্ছা বার্তায়...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুফতি...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাতকের ঐতিহ্যবাহী চরমহল্লা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী মাওলানা শামিম আহমদ।মাওলানা শামিম আহমদ একজন সুপরিচিত লেখক, সংগঠক, শিক্ষানুরাগী ও...