নগরীতে আন্ত:জেলা সংঘবদ্ধ চোরচক্রের ৭...
মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় সংঘটিত দোকানে চুরি সংক্রান্ত ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে। এসময় অবৈধ পাথর পরিবহনের অভিযোগে ৩৯ টি ট্রাক্টর ও জব্দ করা হয়। এছাড়া ৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ হতে অবৈধ পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর, ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।
এসময় পাথর পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। তারা হলেন- জাহাঙ্গীল গাজী, মো. বিল্লাল, মো. মাসুক মিয়া, ছালিক মিয়া ও রুপজান।
পুলিশ জানায়, অভিযানকালে আটক ব্যক্তিরা সরকারী কাজে বাধা প্রদান করে। তাহাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদার নেতত্বে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।
এসএ/সিলেট