ভোটে হারিনি, পদত্যাগ কেন করব:...
নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজ বাসভবন কালিঘাটে এক সংবাদ সম্মেলনে...
সংগৃহীত
বাংলাদেশ ন্যাশনালিস্ট পলিসি ফোরাম ইউকে’র উদ্যোগে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইউ কে ওল্ডহামের দ্য গ্রীল রেস্টুরেন্টে অনুষ্ঠানটি হয়।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, ফোরামের চেয়ারপার্সন অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল।
ফোরামের অন্যতম নেতা মোহাম্মদ জুবায়ের আহমেদ ও মহসিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল।
অনুষ্ঠানে আবুল মালেক আবুল তারেককে বিএনপি প্রার্থীর পক্ষে সফল ক্যাম্পেইন পরিচালনার জন্য বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বক্তারা তার সাংগঠনিক দক্ষতা ও প্রবাসী কমিউনিটিতে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জিলাদ মিয়া, কমিশনার নওশাদ ইসলাম, কমিউনিটি নেতা মোহন আলী, সাবেক কমিশনার আজাদ মিয়া, সাবেক কমিশনার মুজিব উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব আফজাল রব্বানী, নোমান আজমী, চৌধুরী এনামুল করী, জননেতা আফজাল বয়, অধ্যাপক মহসিন শহিদুর রহমান জামাল, মহসিন মিয়া, সালেক আহমদ শামীম, নাসির উদ্দিন, মাওলানা নোমান আহমদ, আবু তালিব ও নুরুল ইসলাম কবীর।
সিলেট বাণী ডেস্ক