নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার...
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের...
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগ
সংগৃহীত
“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলা বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, এসিল্যান্ড অফিসের নাজির সারোয়ার আহমদ, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মিঠুন চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজিত মহড়ায় দুর্যোগকালীন সময়ে করণীয়, দ্রুত উদ্ধার তৎপরতা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি দুর্যোগ-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
টিএ/ছাতক