সুনামগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল...
সুনামগঞ্জের পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড...
মাদ্রাসার দুই শিক্ষার্থীর মুমতাজ (A+) অর্জন, শিক্ষক–অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে অবস্থিত চানপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। চলতি বছরে অনুষ্ঠিত হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী কৃতিত্বের সাথে মুমতাজ (A+) গ্রেড অর্জন করেছে।
মাদরাসা সূত্রে জানা যায়, এ বছর অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং উভয়েই মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে মুমতাজ (A+) গ্রেড অর্জন করতে সক্ষম হয়। তাদের এই সাফল্য মাদরাসার শিক্ষার মান ও ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের এমন গৌরবময় অর্জনে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা শামছুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই সাফল্য মাদরাসার শিক্ষার্থীদের জন্য যেমন গর্বের বিষয়, তেমনি পুরো প্রতিষ্ঠানের জন্যও অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদেরকে কোরআনের আলোয় আলোকিত করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাবে।
তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মাদরাসার সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
টিএ/ছাতক