'জনসেবাকে এবাদত বলে মনেকরেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।' তিনি বলেন, অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার উন্নয়নে 'ফুটবল' মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আপনাাদের সমর্থন ও সহযোগিতা দরকার।
রবিবার দিনব্যাপী ফুটবল মার্কার সমর্থনে কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন বাজার ও শহর উল্লাহ মার্কেট সহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগকালে উপরোক্ত কথা গুলো বলেন।
চাকসু মামুন আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। আপনারা পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
পৃথক পৃথক পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, তাজ উদ্দিন, আবুল বাশার, নিমার মেম্বার, বদরুল আলম,, মাস্টার আলাউদ্দিন, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলী প্রমুখ।
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি (পেট্রোল ও ডিজেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ জন যাত্রী নিয়ে বাহী বাস পদ্মা নদীতে পড়ে পানিতে তলিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও...
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মসজিদের ইমামসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।...
দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি জন্ম নিবন্ধন সংশোধনকে কেন্দ্র করে এক অস্বচ্ছ ও অবৈধ সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ উঠেছে, একটি সংঘবদ্ধ...