সিলেটসহ দেশের ৫ বিভাগে কালবৈশাখী...
দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রপাতের পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি...
ছবি সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ জন যাত্রী নিয়ে বাহী বাস পদ্মা নদীতে পড়ে পানিতে তলিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী।
বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি বাস ফেরিতে উঠে গিয়ে নদীতে পড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিকেল ৫টার দিকে সৌহার্দ পরিবহণের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এসময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।
দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহণের ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, বাসে নারী-শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছে।
এসএ/সিলেট
দেশের ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রপাতের পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে...
সিলেটে বিএনপি নেতা অ্যাডভোকেট আহমদ রেজার বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার দোকান ঘর দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। এক বছর আগে ভাড়ার মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত তিনি...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটসহ দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।রোববার রাত ১টা...
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি (পেট্রোল ও ডিজেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে...