রাষ্ট্র ও সরকারের মালিকানা...
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার...
ছবি সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমপুর–চাতলপাড় সড়কের পাশে কেশবখালী নদীর তীর থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিপন আহমদ (২৫) উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিবন্ধনবিহীন (অনটেস্ট) সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ভাড়ায় বের হন শিপন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে স্থানীয়রা নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) নাইমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা নির্জন স্থানে নিয়ে শিপন আহমদকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। ছিনতাইকৃত সিএনজি উদ্ধারে অভিযান চলছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
এসএ/সিলেট