সিলেট সীমান্তে বিজিবির অভিযান,...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
ছবি সংগৃহীত
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল শনিবার উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুনারতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর পুত্র নিহত শাহাব উদ্দিনের বাড়িতে গেলে পরিবারের মাঝে এমন দৃশ্য লক্ষ করা যায়।
এ সময় নিহতের পরিবার, শাহাব উদ্দিনের হত্যাকারী সকল আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান এবং এজহারভুক্ত আসামীদের মধ্যে এখনো যারা গ্রেফতার হননি, তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।
এদিকে, আসামী মুজন আলীর বসত ঘর ও গাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়েছে। গত মঙ্গলবার একই গ্রামের প্রতিপক্ষ মুজন আলী গংদের হাতে শাহাব উদ্দিন নিহত হওয়ার পর ঐ দিনই মামলার এজহারভুক্ত আসামী মুজন আলী সহ তাহার ছেলে জাকারিয়া, ইয়াহিয়া, শাহরিয়া ও কিবরিয়া পুলিশের হাতে গ্রেফতার হন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, ঘটনার দিন সকাল ৯টার দিকে শাহাব উদ্দিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আসামীরা বাড়ি ছেড়ে এলাকায় গা ঢাকা দেয়।
এই সুযোগে সকাল সাড়ে ১০টার দিকে বাদী পক্ষের সহায়তায় একটি চক্র আসামীদের বাড়ির দুটি গোয়াল ঘর হতে প্রায় ১০টি গৃহপালিত গরু নিয়ে যায়। এরপর ঐদিন রাত ৯টায় নিহত শাহাব উদ্দিনের যানাজার নামাজ শেষে আসামীদের বসত ঘর সহ গোয়াল ঘরে হামলা করা হয়।
এই হামলায় ব্যাপক ভাংচুর করা হয়। ঘরের আসবাবপত্র সহ দরজা-জানালার ফ্রেইম পর্যন্ত খুলে নেওয়া হয়। এছাড়াও আসামী ইয়াহিয়া ও শাহরিয়ার ব্যাক্তিগত দুইটি অটোরিক্সা (সিএনজি) গাড়ি বাড়ির উঠনে এনে ভাংচুর করা হয়। সব মিলিয়ে আসামীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা কয়েকজন জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...