কোম্পানীগঞ্জের অবৈধ বালুপাথর...
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালুপাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮জনকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালত...
ছবি সংগৃহিত
সিলেট নগরী থেকে পেশাদার রকেট ও বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম ওরফে শহিদ। তিনি দীর্ঘদিন ধরে রকেট ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে সহজ-সরল মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মহানগর পুলিশ জানায়, গত ২৪ আগস্ট এয়ারপোর্ট থানার সুবিদবাজারস্ত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে উদয়ন-২৪ নং বাসার তোতা মিয়ার ছেলে মকছুছুল করিমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা আত্মসাত করেন।
বিষয়টি তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। পরে মকছুছুল থানায় গিয়ে শহিদকে শনাক্তও করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় এসএমপি। এদিকে আসামীর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে ঢাকা ও গোপালগঞ্জে অন্তত ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।
এসএ/সিলেট