হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে...
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। পাথর ও বালুবোঝাই ৫টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ কসমেটিক্স, ক্রীম-লোশন, জিরা, চকলেট ও ব্লেড উদ্ধার করা হয়।
৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।
তিনি বলেন, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাকারবারীরা চোরাচালানের কাজে ব্যবহার করছিল। বিজিবি গোয়েন্দা তৎপরতা এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এসব চোরাচালান প্রতিহত করছে।
তিনি আরও জানান, চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ অভিযানকালে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি এই ধরনের চোরাচালান রোধে আরও কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব পালনে তৎপর রয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার...
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও...