মৌলভীবাজারে পূজামন্ডপ পরিদর্শনে...
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পূজামন্ডপ...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল থেকে অপহৃত সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে। আটক জাহিদুল ইসলাম ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে এই অভিযান চালায় র্যাব।
র্যাব বলছে, বরিশালের বাবুগঞ্জ থানাধীন বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে প্রস্তাব দেওয়া ও উত্যক্তের অভিযোগ ছিল। বিষয়টি জানানো হলে ভিকটিমের বাবা অভিযুক্তকে সতর্ক করেন। তবে এরপরও তাকে বিরক্ত করা অব্যাহত থাকে।
গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ ছাত্রীটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশালের বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
র্যাব জানায়, মামলা হওয়ার পর সংস্থাটি ঘটনা নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে র্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র্যাব-৮ (বরিশাল) এর একটি যৌথ দল বড়লেখায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করে।
র্যাব বলছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পূজামন্ডপ...
কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ...
মৌলভীবাজারের বড়লেখায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে পৌরসভা। মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ ও জনসচেতনতা...
দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর)...