স্মৃতিময় আয়োজনের মধ্য দিয়ে মোগলগাঁও...
ছাতক উপজেলার জাউয়ার ইউনিয়নের ঐতিহ্যবাহী মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল উৎসবমুখর পরিবেশে...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক জাকারিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
শনিবার (৮ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের দিকনির্দেশনায় এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে এএসআই আলী আকবর বাবুল ও সঙ্গীয় ফোর্স উপজেলার গিরিশনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ভারতীয় ৪৫ বোতল ‘অফিসার্স চয়েস’ ও ২৭ বোতল ‘এসি ব্ল্যাক’ মদ উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেল আরোহী মাদক কারবারি জাকারিয়াকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক জাকারিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক বহন ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল হক বলেন, “মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট