সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ...
সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দেওয়ান হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামসুল আবেদীন জেলা বিএনপির সভাপতি ছিলেন। ১৯৭৯ সালের নির্বাচনে তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ছিলেন। তার জানাজার নামাজ সোমবার বেলা ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
এসএ/সিলেট
সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।...
দিরাই সংবাদদাতা:: সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রেম করে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় নবদম্পতি একসঙ্গে বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনছর আলী (২৮) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪০ ধারায় নগদ অর্থ...
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক স্থানে এসব ঘটনা...