কানাইঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহে...
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে...
ছবি সংগৃহীত
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিশুদের পুষ্টি বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, প্রবীণ ও শিশুদের নিয়ে আলোচনা সভা, শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ এবং মা সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণ-এর সভাপতিত্বে এবং হাসপাতালের পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ্র দাস-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আব্দুল্লাহ জুবায়ের, ডা. এস.এম. ইউলিসিয়ার রহমান, ডা. জান্নাত আরা ফেরদৌসী, ডা. নাফিসা আনজুম হলি, ডা. রিপন সরকার, ডা. সুফিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জহির উদ্দিন এবং ইপিআই টেকনিশিয়ান শরীফুল ইসলাম।
এদিকে একই দিনে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে উপজেলা পর্যায়ের একটি সমন্বয় সভাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এসএ/সিলেট