নগরীতে ডিবির অভিযানে ৮ জুয়াড়ি...
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর শামীমাবাদ এলাকার জান্নাত স্টল...
ছবি সংগৃহিত
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো জব্দ করেছে বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) ও শুক্রবার (৭ নভেম্বর) সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপি এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে ২৬ হাজার ৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২ হাজার ১২০ কেজি টমেটো জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। জব্দকৃত পেঁয়াজ ও টমেটো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও জাল মুদ্রা প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট