সিলেটে বেতার কমপ্লেক্সের ভেতরে যুবকের...
নগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার...
ছবি সংগৃহীত
নগরীতে ৯ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত ২ চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) নগরীর মিরের ময়দান থেকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ অভিযান চালিয়ে এই পেঁয়াজের চালান জব্দ করে।
এ ঘটনায় আটক দুজন হলেন টাঙ্গাইলের বাসাইল থানার বালিয়া উত্তরপাড়া এলাকার (বর্তমানে এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার) আব্দুল গফুর মিয়ার ছেলে মো. সানোয়ার মিয়া ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. মামুন আহমেদ।
এসময় তাদের কাছ থেকে ২৪৫ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ড্রাম ট্রাক আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আটক আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার...
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা হবে প্রতিদিন, ৩৫ শতাংশ রাখা হবে ব্যাংকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের...
সিলেট বিভাগের চার জেলায় একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, অভিযানে...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই। বিশ্বের যেসব দেশ উন্নতি করেছে, তারা...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, জ্বালানির...