সৌদি আরবে ঈদুল আজহা ২৭...
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ রোববার এ ঘোষণা...
ছবি সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আহ্বানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র চালানের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এই চালানে শুধু নিয়মিত গোলাবারুদ নয়, হামলায় ব্যবহারের উপযোগী ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংকও রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ও ১৯০ কোটি ডলার, বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।
রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্রসম্ভার ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামলার পর ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে গাজায় নিহত হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজারেরও বেশি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য ছয়বার প্রস্তাব উত্থাপন করা হলেও প্রতিবার যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো দিয়ে তা বাতিল করেছে। এদিকে ফ্রান্স ও সৌদি আরব ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে।
এসএ/সিলেট
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ রোববার এ ঘোষণা...
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ কুয়েতে ১৭ মে (রবিবার) বাজার তদারকি জোরদার এবং বাণিজ্যিক আইন মেনে চলা নিশ্চিত করতে কুয়েতের বাণিজ্য নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা...
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার (১৭ মে) সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র...
কিছুদিন আগেও ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাধর মুখ্যমন্ত্রী। দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান হতেই আইনজীবী বেশে প্রথমবারের মত রাজ্যের হাইকোর্টে গিয়ে...
কুয়েতের সাবাহ আল-আহমাদ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কুয়েতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন সন্তান ও দুই গৃহকর্মী সহ ৫ জন আহত হয়েছেন। গৃহকর্মী দুই...