২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি...
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রাম থেকে সোমবার সকালে সামছুল আবেদীন (৩১) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে সামছুল আবেদীনের বোন ফাতেমা বেগম ঘরের দ্বি তলায় তার কক্ষে গিয়ে নাস্তা দেয়। সকাল সাড়ে ১১ টার সময় তার মাতা সুরভী বেগম গিয়ে দেখেন গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
তাৎক্ষণিক তার মাতা চিৎকার দিলে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত সামছুল আবেদীন মানসিক বিকারগ্রস্ত ও নেশাগ্রস্ত ছিল।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল করে। তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
এসএ/সিলেট
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...