মাদক, চোরাচালান ও মহাসড়কে অবৈধ...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায়...
ছবি সংগৃহীত
আসন্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাণিজ্য মন্ত্রীকে আমন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি, সামাজিক কল্যাণ ও ইসকনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করতে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসকন বাংলাদেশের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের নেতৃত্বে এবং ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজের উপস্থিতিতে ইসকন বাংলাদেশের নেতৃবৃন্দ বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আসন্ন জন্মাষ্টমী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে ইসকনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম, মাদকবিরোধী সচেতনতা, যুবসমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা, ধর্মীয় সম্প্রীতি এবং সমাজের কল্যাণে ইসকনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
ইসকন নেতৃবৃন্দ বলেন, ইসকন একটি অরাজনৈতিক ধর্মীয় ও মানবকল্যাণমূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ইসকন ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখতে চায়।
বাণিজ্য মন্ত্রী ইসকনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন এবং নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী,সিলেট-৩ আসনের সংসদ সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী (শামীম)।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের সাবেক ট্রাস্টি নিহার রঞ্জন দাস।
ইসকন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসকন কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান হৃষিকেশ গৌরাঙ্গ দাস,বাংলাদেশ ইসকনের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী, বাংলাদেশ ইসকনের ল্যান্ড অ্যান্ড লিগ্যাল বিভাগের ভাইস চেয়ারম্যান চিন্ময় গদাধর দাস, ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী,সিলেট বিভাগীয় কমিটির অফিস ব্যবস্থাপক সচ্চিদানন্দ শ্যামসুন্দর দাস এবং ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস অধিকারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে ইসকন বাংলাদেশের নেতৃবৃন্দের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা তুলে ধরলে বাণিজ্য মন্ত্রী মনোযোগ সহকারে তা শোনেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ইসকন নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা নিয়েই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায়...
ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেট, আগামীকাল বুধবার নগরীতে...
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামে কয়েকটি পরিবারকে হামলা, মামলা ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের...
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চেতনা যুব পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী...
শিকড়ের টানে যুক্তরাষ্ট্রের মিশিগানে একত্রিত হলেন কানাইঘাটের প্রবাসীরা। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন বনভোজন ও...