কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে ১৫জন...
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
ছবি সংগৃহীত
সিলেট নগরজুড়ে পুলিশের কঠোর অ্যাকশন চলছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে মোট ৬৯ জনকে গ্রেপ্তার করেছে তারা। এসময় ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
পুলিশ জানায়, রবিবার (শনিবার দিবাগত) রাত ১২টা থেকে সোমবার (রবিবার দিবাগত) রাত ১২টার পূর্ব পর্যন্ত সময়ে এই অভিযান চলে।
অভিযানকালে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকব্যবসায়ী,বিনা পরোয়ানা এবং মেট্রো পলিটন অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তারকৃত আসামিও আছেন। এ সময় ৯০০ পিস নিভিয়া সফট ক্রিম ও ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ গেল ২৪ ঘন্টায় নানান অভিযোগে ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে ৯৩টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯০টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
এসএ/সিলেট
কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায়...
সিলেটের শাহপরানে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে শাহাব উদ্দিন...
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি...
আগামী বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত...