নগরীতে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জন গ্রেফতার করা হয়েছে।রবিবার...
অভিযুক্ত জামাতা ছানু মিয়া
সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুরিকে ধারালো বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউপির স্কুল রোডের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসাতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত জামাতা ছানু মিয়াকে আটক করেছে পুলিশ। ছানু মিয়া নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
আহতরা হলেন, উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ছানু মিয়া।
এর মধ্যে রেশমা-ছানু দম্পতি ঘরে দুটি ছেলে ও কন্যা সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারণে দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুর স্কুল রোডে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন তারা।
গত রোববার রাতে স্বামী ছানু মিয়া তার দুই সন্তানকে রেশমাদের বাসায় খেতে আসলে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ছানু মিয়া বটি(দা) দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুরি আজিরুন বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করে।
ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর আমরা জামাতা ছানু মিয়াকে আটক করি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ছানু মিয়াকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জন গ্রেফতার করা হয়েছে।রবিবার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ট্রাক শ্রমিক আবুল হোসেন হত্যা মামলার এজাহারভূক্ত কুটু মিয়া ও আব্দুর রহমান নামে ২ আসামিকে...
দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে।সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর...
সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুরিকে ধারালো বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।রোববার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউপির...