পরিবেশ রক্ষায় তরুণরাই সবচেয়ে বড়...
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১৬...
ছবি সংগৃহীত
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় মোট ৭২ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের ১৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার (১৬ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশে ৪৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে নিয়মিত মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় ৬২ পিস ইয়াবা, ১ কেজি ১২০ গ্রাম গাঁজা এবং ৮ বোতল ভারতীয় মদ।
এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ জানায়, একই ২৪ ঘণ্টায় বিভিন্ন ধরনের ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৭টি যানবাহন আটক করা হয়েছে। মামলা দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১টি, ট্রাক ২টি, প্রাইভেটকার ৭টি,সিএনজি ১৫টি, মোটরসাইকেল ২৭টি , অন্যান্য ৭টি।
অন্যদিকে আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে—ট্রাক ১টি, প্রাইভেটকার ৭টি, সিএনজি অটোরিকশা ২৯টি, মোটরসাইকেল ৫৮টি, অন্যান্য যানবাহন ১২ট।
এছাড়া রোববার (১৭ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ আরও ২৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে নিয়মিত মামলার ৩ জন আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জন মাদকসেবী, ৪ জন সন্দেহভাজন ব্যক্তি, ৫ জন হকার এবং ২ জন জুয়াড়ি রয়েছেন। এসময় শাহপরান (রহ.) থানা পুলিশ ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (১৬...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ইজারা বহির্ভূত দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ঢালারপাড় এলাকার লিজ বহির্ভুত জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন না...
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, পর্যটন খাতের বিকাশ এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে পারস্পরিক সহযোগিতা...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ...