ঈদূল আযহাকে ঘিরে গোয়াইনঘাটে...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: আসন্ন ঈদুল আযহাকে ঘিরে জমে উঠেছে গোয়াইনঘাট উপজেলার কোরবানির পশুর হাটগুলো। উপজেলার স্থায়ী ১০টি বাজার থাকলেও ১নং...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে বৃদ্ধা দিলারা বেগম হত্যা মামলার প্রধান আসামি হারুন রশিদকে (৩৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। র্যাব-৯-এর সহায়তায় শনিবার তাকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা এলাকা থেকে আটক করা হয়।গ্রেফতার হারুন রশিদ গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার নয়াপাড়া গ্রামে দিলারা বেগম (৫৪) খুন হন। তিনি মৃত মাহমুদ হোসেনের স্ত্রী।
এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হকের ওপর।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন রশিদ জানিয়েছেন, ওমানে অবস্থানকালে নিহতের ছেলে আম্বিয়া আহমদের সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। সেই সূত্রে বিরোধের জেরে ঘটনার রাতে প্রবল বৃষ্টির মধ্যে তিনি সহযোগীদের নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় পরিবারের এক মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়।
দিলারা বেগম তাদের বাধা দিলে হারুন রশিদ তাকে হত্যার উদ্দেশ্যে বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: আসন্ন ঈদুল আযহাকে ঘিরে জমে উঠেছে গোয়াইনঘাট উপজেলার কোরবানির পশুর হাটগুলো। উপজেলার স্থায়ী ১০টি বাজার থাকলেও ১নং...
সিলেট ও সুনামেঞ্জের পাথর কোয়ারিগুলো চালুর সম্ভাব্যতা যাছাইয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে।রোববার (১৭ মে) সকালে ওই কমিটির সদস্যরা সিলেটের...
সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে বিনা পাসপোর্টে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় ৯ নারী, ৩ পুরুষ ও এক শিশুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাচারকারী চক্রের সদস্য...
বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ :: প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ বাজারে আগের মত আর টুং টাং শব্দ তেমন শুনা যায় না। একসময় স্থানীয় বাজারগুলোতে টুং/টাং আর টকটক শব্দে...
সিলেটের গোয়াইনঘাটে বৃদ্ধা দিলারা বেগম হত্যা মামলার প্রধান আসামি হারুন রশিদকে (৩৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। র্যাব-৯-এর সহায়তায় শনিবার...