নগরীতে প্রাইভেটকারে এসে মাদ্রাসার...
নগরীতে প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসা দানবাক্সে থেকে টাকা চুরি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল...
ইনসেটে নিহত বৃদ্ধা
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙে ঘরে ডুকে কিশোরীকে অপহরণের চেষ্টাকালে বাঁধা দেওয়ার সময় দিলারা বেগম (৫৪) নামের এক বৃদ্ধা মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
ঘটনাটি শনিবার (১৬ মে ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। এই ঘটনায় হাবিবা আক্তার (১৪) নামে বৃদ্ধার নাতনি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে হাবিবা আক্তারের মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার আর্তচিৎকারে মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরিকাঘাত করা হয়।
চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ছুরিকাঘাতে দিলারা বেগম মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত হাবিবা আক্তারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙে একটি ঘুমন্ত পরিবারের উপর হামলা ও হত্যার সাথে ওতপ্রতভাবে জড়িতদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
নগরীতে প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসা দানবাক্সে থেকে টাকা চুরি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জোরদার অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২...
আলী হোসেন (গোয়াইনঘাট ) প্রতিনিধি:: মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে “বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে বসত ঘরের দরজা ভেঙে ঘরে ডুকে কিশোরীকে অপহরণের চেষ্টাকালে বাঁধা দেওয়ার সময় দিলারা বেগম (৫৪)...
জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য রবিবার (১৭ মে) নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক...